কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা ২৪ এপ্রিলের মধ্যে তামিলের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪০

আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আট জন হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৮ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ২৪ এপ্রিলের মধ্যে তামিলের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।

আদালতের সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ আসামির মধ্যে তিন জন মারা যান, পাঁচ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন। আদালতে ২১ জন উপস্থিত ছিলেন। খালেদা জিয়াসহ অনুপস্থিত বাকি ৪৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেন। এ মামলার পরবর্তী তারিখ ২৪ এপ্রিল।

 

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম