পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে দুই পোশাক কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫১

চট্টগ্রাম তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে দুটি পোশাক কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  অধিদফতরের  সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো— কালুরঘাট ভারী শিল্প এলাকার মেসার্স মেন্স ফ্যাশন লিমিটেডের ওয়াশিং ইউনিট এবং একই শিল্প এলাকার গ্লোবাল গার্মেন্টস লিমিটেড। এগুলো মধ্যে মেন্স ফ্যাশনকে চার লাখ ৩৮ হাজার এবং গ্লোবাল গার্মেন্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার জন্য দুটি প্রতিষ্ঠানকে গত ১৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ে উপস্থিত থেকে শুনানিতে অংশ গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের আলোকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ (২৬ ফেব্রুয়ারি) শুনানি হয়। শুনানিতে অধিদফতরের পরিচালক দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন এবং তা অবিলম্বে পরিশোধ করতে নির্দেশ প্রদান করেন।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম