চট্টগ্রামে দেড় টন পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৯

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ দেড় টন পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা অভিযান চালিয়ে এই পলিথিন ব্যাগ জব্দ করেন।

সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই রাজাখালী এলাকায় মো. কালাম নামে এক ব্যক্তির বেনামি এক কারখানা এবং এর পাশের দু’টি গুদামে আমরা অভিযান পরিচালনা করি। এসময় ওই কারখানা ও গুদাম থেকে দেড় টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। ওই কারখানায় পলিথিন ব্যাগ তৈরি করা হতো। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কারখানার মালিক কালামকে আগামী ৬ মার্চ পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়েছে। শুনানির মাধ্যমেই কারখানা মালিককে জরিমানা করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক