লালমনিরহাটের হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইয়েদুল মোস্তায়িন তরঙ্গ। এই কিশোর বয়সে এরই মধ্যে সে উদ্ভাবন করেছে চালকবিহীন ড্রোন। এ উদ্ভাবনে জাতীয় পর্যায়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭-এ দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার জিতেছে। এবার সে উদ্ভাবন করেছে রোবট। সেটির নাম দিয়েছে ‘তারু’ (Taru Humanoid Social)। রোবটটি নিজের পরিচয় ছাড়াও দশটি প্রশ্নের উত্তর দিতে পারে।
লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী (২২-২৩ ফেব্রুয়ারি) ডিজিটাল ও তথ্যপ্রযুক্তি মেলায় রোবটটি উপস্থাপন করে শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হিসেবে প্রথম স্থান অধিকার করেছে তরঙ্গ।
তরঙ্গরা তিন ভাই। বাবা মো. শরফুল ইসলাম হাতীবান্ধা আলীমুদ্দিন ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। মা মোহছেনা ইসলাম একজন গৃহিণী।








