কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় ৬ ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৩০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩৫

গ্রেফতার ছয় ভুয়া পরীক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছয় ভুয়া পরীক্ষর্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে এক প্রেস বিফিংয়ে নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য ও রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
গ্রেফতার ছয় পরীক্ষার্থী হলেন— বরিশাল সদরের শামসুল হকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাসরিফ আলম, ময়মনসিংহ সদরের গোলাম মোস্তফার ছেলে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমসের আলী, রংপুরের পীরগাছা উপজেলার রহমান উদ্দিনের ছেলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুরের আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইমরুল ইসলাম, নেত্রকোনার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পলাশ আহমেদ ও ময়মনসিংহের ফুলপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী রাশেল আহমেদ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে শিবগঞ্জের ছয় পরীক্ষার্থীর হয়ে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন গ্রেফতার ছয় শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে বিষয়টি সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা অন্যের হয়ে টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। সন্ধ্যায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ছয় ভুয়া পরীক্ষার্থী ও মূল ছয় পরীক্ষার্থীকে আসামি করে পরীক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম