জলাবদ্ধতা নিরসনে খাল ভরাট করে হচ্ছে ড্রেন!

ওয়ালী নেওয়াজ, ফরিদপুর
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩২আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৪:৩৮

জলাবদ্ধতা নিরসনে ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুরে খালের জায়গায় তৈরি করা হচ্ছে ড্রেন ও রাস্তা। খোদ পৌরসভার উদ্যোগে ১৮ কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে এই খাল ভরাট ও রাস্তা-ড্রেন নির্মাণ। সম্প্রতি এ সংক্রান্ত কাজের নির্দেশনা দিয়েছে ফরিদপুর পৌরসভা। ১৯৬২ সালের ভূমি জরিপে খালটিকে ‘ফরিদপুর খাল’ নামে উল্লেখ করা হয়েছিল।

খাল ভরাটের আগে ও পরে ফরিদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালের ওপর এই রাস্তার দৈর্ঘ্য হবে ৬০০ মিটার এবং চওড়া হবে ৪০ ফুট। সঙ্গে থাকছে ২মিটার ড্রেন কাম ফুটপাত। যা তৈরিতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা।’ তবে বিশেষজ্ঞরা বলছেন, ‘এই খাল দিয়েই শহরের আলিপুর, নিলটুলী ও লক্ষ্মীপুর এলাকার বিস্তীর্ণ এলাকার বৃষ্টির পানি কুমার নদীতে বের করে দেওয়া সম্ভব।’

সূত্র মতে, ২০০৭ সালে ফরিদপুর শহরে চারদিন ব্যাপী প্রবল বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতা হয়। তখন শহরের পুরাতন নালা ও খাল উদ্ধারের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে ২০০৮ সালে তত্ত্ববধায়ক সরকারের আমলে আলিপুর এলাকার এই খালটির প্রায় আধা কিলোমিটার অংশ যৌথবাহিনীর সহায়তায় দখল মুক্ত করে প্রশাসন।

খাল ভরাট হওয়ার আগে ফরিদপুর রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘শহরের মাঝে থাকা খালটি আশির্বাদের মতো, কিন্তু ড্রেন নির্মাণ করে রাস্তা ও খাল নির্মাণ করা হলে বর্ষায় প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যহত হবে। তাই খালের জায়গা ঠিক রেখে বিকল্প রাস্তা নির্মাণ করা দরকার।’

খলিল শেখ নামে আলিপুর এলাকার বাসিন্দা বলেন, ‘একসময় এই খাল দিয়ে নৌকাযোগে প্রত্যন্ত এলাকা থেকে পাট ও অন্যান্য কৃষিজাত পণ্য শহরে আসতো। আজ খালের সেই গতিপথের অস্তিত্ব নেই।’

সরেজমিনে দেখা যায়, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এবং ১১৫ থেকে ৫২ ফুট চওড়া এই খালের অর্ধেকই আজ বিলীন। আর লক্ষ্মীপুর ও আলিপুর এলাকার অংশের এখন পাকা দালান, দোকান ও মাটিতে ভরাট হয়ে গেছে।

খাল ভরাট  করে চলছে ড্রেন ও রাস্তা নির্মাণ ফরিদপুরে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতবছর আমি দেখেছি শহরের জলাবদ্ধতা কেমন হতে পারে। আমার বাসভবন সে সময় প্রায় ছয় মাস জলাবদ্ধ ছিলো। তখন মেয়র জানিয়েছিলেন জলাবদ্ধতা নিরসনে ৬২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায়। তবে খাল ভরাট করে রাস্তা নির্মাণে কোনও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা তা খতিয়ে দেখবো।’

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু বলেন, ‘শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসনের অংশ হিসাবে এই খালের উপর রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। আগামীতে আরও ড্রেন নির্মাণ করা হবে। তাতে পৌর এলাকার ৯৯ ভাগ জলাবদ্ধতার সমাধান হবে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক