হাতিয়ায় ১৫ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ০৩:১২আপডেট : ০১ মার্চ ২০১৮, ০৩:২২

নোয়াখালী নোয়াখালীর হাতিয়ায় ১৫ মামলার আসামি আজাদ বাহিনীর প্রধান আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতারকৃত আজাদ বাহিনীর প্রধান আজাদের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে হাতিয়ায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, হত্যা, খুন ও নারী নির্যাতনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

তিনি আরও জানান, আজাদ সোনাদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াজ হত্যা, চরঈশ্বর ইউনিয়ন যুবলীগ নেতা মুরাদ হত্যা, চরকিং ইউনিয়নের বাসিন্দা কেন্দ্রীয় যুবলীগ নেতা প্রফেসর আশ্রাফ হত্যা ও স্থানীয় যুবলীগ কর্মী নুরুল আলম হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি।  

আজাদ হাতিয়া উপজেলা সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত আজহার আহম্মদের ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম