ফেনীতে ২ ইটভাটার জরিমানা, এক্সক্যাভেটর যন্ত্র জব্দ

ফেনী প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ০৬:০৪আপডেট : ০১ মার্চ ২০১৮, ০৭:০০

অভিযানে ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেনীতে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে দু’টি পৃথক ইটভাটাকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি এক্সক্যাভেটর যন্ত্র জব্দ করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা বুধবার দুপুরে ও বিকালে ফেনী সদর উপজেলা মোটবী ও ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরের দু’টি ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার হয় কিনা তা পরিদর্শনে যান। সেখানে তিনি এলাকার মাঠের কৃষি জমির ওপরের অংশের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করতে দেখেন। কৃষি জমির মাটি কাটার সময় পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড়ের ‘শিলুয়া ব্রিকস’ নামে ইটভাটার একটি এক্সক্যাভেটর জব্দ করেন বিচারক। এসময় ইটভাটার মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফেনী সদরের মোটবী ইউনিয়নের শাহাপুর গ্রামে ‘রহমান ব্রিকফিল্ড’-এর জন্য জমির মাটি কাটার সময় আরও একটি এক্সক্যাভেটর যন্ত্র জব্দ করা হয় এবং কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে ব্রিকফিল্ডের মালিক নুরুন নবীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক ফাইজুল কবির, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দায় চৌধুরী ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম