জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ০৭:২৯আপডেট : ০২ মার্চ ২০১৮, ০৭:২৯

 সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে দুই পক্ষের সংঘর্ষে মোজাম্মেল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় ৫২ জনকে আসামি করে জৈন্তাপুর থানায় মামলা হয়েছে। হরিপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস ছালাম বাদী হয়ে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমানকে প্রধান আসামি করে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মামলাটি করেন।

এদিকে, পুলিশ বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, কবির আহমদ ও ১ নম্বর লক্ষীপুর আমবাড়ী গ্রামের মাহফুজুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

জৈন্তাপুর থানার ওসি মঈনুল জাকির বলেন, পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলাটি করেছে সুন্নী পক্ষের লোকজন।

আমবাড়ী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক