যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

বরিশাল প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ২৩:২১আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২৩:৩৭

বরিশাল বরিশালের উজিরপুরে রীনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যার অভিযোগে মামলা হয়েছে। তিনি উজিরপুর উপজেলা সদরের দক্ষিণ মাদার্সী এলাকার শিপন হাওলাদারের স্ত্রী।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, রবিবার (৪ মার্চ) দিবাগত রাতে মৃত অবস্থায় রীনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিপন। কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন বিষয়টি পুলিশকে জানান।

এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য সোমবার (৫ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়।

ওসি বলেন, এ ব্যাপারে যৌতুকের জন্য হত্যার অভিযোগে রীনা বেগমের বাবা আক্কেল আলী সোমবার দুপুরে রীনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করে একটি মামলা করেছেন।

পুলিশ ওই গৃহবধূর স্বামী শিপন হাওলাদার, শ্বশুর ইসমাইল হাওলাদার ও শাশুড়ি সুফিয়া বেগমকে আটক করেছে। ওসি জানান, জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হবে। আসামিরা দাবি করেছেন রীনা রাগ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে শিপনের সঙ্গে গৌরনদী উপজেলার বাটাজোর বাসুদেবপাড়ার আক্কেল আলী সর্দারের মেয়ে রীনার বিয়ে হয়।

রবিবার মধ্যরাতে শিপনের মোবাইল ফোনে একটি কল আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেসময় শ্বাসরোধ করে রীনাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত রীনা বেগমের ভাই আরিফ হোসেন জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রীনার ওপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালাতো। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রীনা অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমাদের খবর দেওয়া হয়। আমরা এসে রীনাকে মৃত এবং তার দেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।

অন্যদিকে, বিষপানে বরিশালের উজিরপুরে রাবেয়া (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

তিনি উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার আব্দুল গনি হাওলাদারের মেয়ে এবং স্থানীয় রড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মৃতের মরদেহের সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উজিরপুর থানা  সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে রাবেয়া বিষাক্তদ্রব্য সেবন করেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী