পুলিশ কনস্টেবল নিয়োগে ৪ বদলি পরীক্ষার্থী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ২৩:৪০আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২৩:৫০

গ্রেফতার মোটা অঙ্কের টাকার বিনিময়ে ময়মনসিংহ পুলিশ কনস্টেবলে বদলি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে এসে তিন জনসহ দলের মূল হোতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সোমবার (৫ মার্চ) নিজ কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো চট্রগ্রামের চাঁদগাওয়ের মহুয়া গ্রামের জালাল উদ্দিন খানের ছেলে জমির উদ্দিন খান (২৪), নেত্রকোনার কুড়পাড় গ্রামের শামসুদ্দিন ইলিয়াসের ছেলে গোলাম রাব্বি (২১), ঢাকার কদমতলী থানার ইব্রাহিম খলিলের ছেলে আজিজুল হক সাগর (১৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আব্দুল জব্বারের ছেলে আবুল কালাম (৩০)।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, রবিবার ( ৪ মার্চ) পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বদলি প্রার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তিনজন বদলি পরীক্ষার্থীক গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা কালামকে গ্রেফতার করা হয়। এ সময় কালামের কাছ থেকে দুটি ভুয়া সিল, বিভিন্ন গাইড বইয়ের প্রশ্নপত্রসহ উত্তরপত্র, প্রবেশপত্র ও স্কুল সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার শর্তে প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বদলি পরীক্ষার্থী হিসেবে গ্রেফতারকৃতরা অংশ নেয়। কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের