বান্দরবানে আগুনে পুড়লো ৭ দোকান

বান্দরবান প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ১৭:২৮আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৭:৪০

আগুন

বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বাজারে আগুন লেগে চারটি ফার্নিচারের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এ খবর নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে বাজারের একটি ফার্নিচারের দোকানে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা পাশে থাকা আরও তিনটি ফার্নিচারের দোকান, একটি টেইলার্সের দোকান, একটি সেলুন ও একটি রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আরও জানান, আগুন লাগার পর পরই বাজারের নৈশপ্রহরী হোসাইন আহম্মদ ও সদর থানার এসআই অজয় ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া রেস্টুরেন্টের মালিক মো. ফরিদ বলেন, ‘আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। এছাড়া তারা বিদ্যুৎ সংযোগও বন্ধ করেছে অনেক দেরিতে। এ জন্যই ক্ষতি বেশি হয়েছে।’ পাঁচ লাখ টাকার মতো তার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।’

তিনি আরও বলেন, ‘আশপাশে আগুন নেভানোর মতো পানির উৎস ছিল না। পরে বাজারের খানিকটা দূরে পুলিশ লাইনের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করা হয়। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম