দেশের মানুষ পরিবর্তনের জন্য উদগ্রীব হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নিবাচনে পরিবর্তনের পক্ষে রায় দেবেন দেশের সাধারণ ভোটারেরা। আর পরিবর্তনে বিশ্বাসী এসব মানুষের রায় নিয়ে জাতীয় পাটি রাষ্ট্র ক্ষমতায় যাবে।’
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে ফেনীতে এক সভায় তিনি এসব কথা বলেন। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পাটির নেতাকর্মীদের নিয়ে এ সভা হয়।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জাতীয় পাটি ক্ষমতায় গেলে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করবে। দেশের রাজনীতি ও অথনীতিতে বৈপ্লবিক পরিবতর্ন ঘটাবে। এজন্য দলের ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিবাচনে জয়ের জন্য কাজ করতে হবে।’
জাতীয় পাটির কেন্দ্রীয় মহাসচিব রহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলটির কেন্দ্রীয় নেতা ও ফেনী জেলা আহ্বায়ক রিন্টু আনোয়ার। এতে বক্তব্য রাখেন– দলটির সংসদ সদস্যরাসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।








