‘বিএনপিকে ছাড়া নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার’

রাজশাহী প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ২২:৫৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২৩:০০

বক্তব্য রাখছেন মিজানুর রহমান মিনু (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকার বিএনপি ছাড়া আবারও নির্বাচন করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘বিএনপিকে ছাড়া সরকারের নির্বাচনের ষড়যন্ত্র সফল হবে না। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। আর কর্মসূচি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘ইংরেজ ও পাকিস্তানিদের বিতাড়িত করার জন্য বাংলার মানুষ যেমন ফুঁসে উঠেছিল, তেমনি বর্তমান অনির্বাচিত সরকারের পতনের জন্য গণ-আন্দোলন গড়ে উঠেছে। এ আন্দোলনেই সরকারের পতন হবে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন। জিয়ার সৈনিকেরা মৃত্যুর ভয় পায় না। খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তারা এখন সক্রিয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের