মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ০৯:০৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১২:৩৯

মুন্সীগঞ্জে আটক ধর্ষক উজ্জ্বল হোসেন মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উজ্জ্বল হোসেন (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল ওই স্কুলছাত্রীর বাড়িতে ভাড়া থাকত। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সে ওই মেয়েটিকে নিজের রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক উজ্জ্বল পেশায় রংমিস্ত্রি। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এলাকার মৃত চান মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রণয় মান্না দাস বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
জনসভার ভিড়ে সড়কে যৌন হয়রানির ঘটনায় মামলা
প্রিয়ভাষিণীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল তারই সহকর্মী

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক