বেগমগঞ্জে জোড়া খুনের ক্লু পাচ্ছে না পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৫:৩৬আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:৪৮

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শনিবার (১০ মার্চ) ভোরে সংঘটিত জোড়া খুনের কোনও ক্লু পাচ্ছে না পুলিশ।  আজ ভোরে একলাশপুর ইউনিয়নের ভিআইপি রোডে রবিন (২০) নামের একজনকে গুলি করে ও মোহাম্মদ আলী (২৫) নামে আরকে জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এমনকি খুনের ঘটনা দু’টির ব্যাপারে বিস্তারিত তথ্যও পায়নি পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, ঘটনা সম্পর্কেও স্পষ্ট কিছু জানাও যায় নি।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও কারণ পাওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছে পাওয়া তথ্য মতে, মাদক ব্যবসার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ লাশ দু’টি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আলি আজম জানান, আজ ভোরে ভিআইপি সড়কের পাশ থেকে হঠাৎ করে কয়েকটি গুলি শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর ৫-৬ জন অজ্ঞাত যুবককে দৌড়ে প্রধান সড়কের দিকে চলে যেতে দেখা যায়। এরপর তিনি পুকুর পাড়ে রবিনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন।

এদিকে আব্দুল ছকিদার বাড়ির গৃহবধূ বেগম জানান, ফজরের আজানের পর অজু করতে বের হই। এসময় মোহাম্মদ আলী দৌড়ে এসে ঘরের ভিতর ঢোকে। এসময় তারই পেছনে অপরিচিত ৫-৬ জন লোক চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে মোহাম্মদ আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতরা উভয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। কোপানোর ঘটনায় নিহত মোহাম্মদ আলী (২৫) একলাশপুর ইউনিয়নের সোলায়মানের ছেলে ও গুলিতে নিহত মো. রবিন (২০) একই এলাকার আব্দুল কাদেরের ছেলে।   

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম