কুমিল্লায় ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৭:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৭:৪২

 



কুমিল্লা কুমিল্লার মনোহরগঞ্জে ভুল চিকিৎসায় সাত মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মার্চ) রাতে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ফাইজা আক্তার তাবাস্সুম মড়হ ভাটকোর গ্রামের ফারুকের মেয়ে।
তাবাস্সুমের স্বজনরা জানান, ঠান্ডা লাগায় তাবাস্সুমকে বৃহস্পতিবার উপজেলার লক্ষণপুর বাজারে মনোরমা ফার্মেসিতে আনা হয়।পল্লী চিকিৎসক সন্তোষ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় কুমার শীল তাবাস্সুমকে একটি ইনজেকশন দেন এবং আরও ৪টি দেওয়ার পরামর্শ দেন। শুক্রবার সকালে আরেকটি ইনজেকশন দেওয়ার পর তাবাস্সুম আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে বাকি তিনটি ইনজেকশন না দিয়ে পুনরায় তাবাস্সুমকে ফার্মেসিতে নিয়ে আসতে বলেন। সন্ধ্যায় স্বজনরা আবারও শিশুটিকে নিয়ে আসেন ফার্মেসিতে। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ‘ক্ষতিকর’ ইনজেকশনগুলো সরিয়ে ফেলেন সঞ্জয় কুমার শীল। পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় তাবাস্সুম।
তাবাস্সুমের মা-বাবার দাবি, ভুল চিকিৎসায় তাদের মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার (১০ মার্চ) সকালে মনোরমা ফার্মেসিতে তালা লাগিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। তারা জানায়, এর আগে ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় কমল নামে এক ব্যক্তি মারা যান। তবে অভিযুক্ত চিকিৎসক সঞ্জয় কুমার শীল ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ মিথ্যা বলছেন।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান সরকার বলেন, ‘ভুল চিকিৎসায় সাত মাসের শিশুর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম