নাসিরনগর উপ-নির্বাচনে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৮:১৪আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:২৬

 

নাসিরনগর উপ-নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারনা

আগামী ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। মিছিলে মিছিলে সরব হয়ে উঠেছে নাসিরনগরের প্রতিটি জনপদ।


শেষ মুহূর্তের প্রচারণায় উভয় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ায় মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে।

শেষ দিনের প্রচারণা শেষে জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদ অভিযোগ করে বলেন, ‘সরকারদলীয় প্রার্থী পুলিশ দিয়ে তার কর্মী সমর্থকদের হররানি করছেন। তার প্রচার কাজে বাধা সৃষ্টি করছেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
তিনি প্রচারসভায় দলীয় নেতাকর্মীদের প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নাসিরনগর উপ-নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারনা
অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ প্রত্যাখান করে আওয়ামী লীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, ‘তাদের দলের অস্তিত্ব নেই। তারা পিঠ বাঁচানোর জন্য মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। তাদের প্রচার কাজে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তাদের বরং নৌকার অভূতপূর্ব জয় জয়াকার দেখে মাথা খারাপ হয়ে গেছে। তাই আবোল-তাবোল বলছেন।’ নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রচার কাজে অংশ নেওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক ছিলেন এ অঞ্চলের মানুষের জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে ও জননেত্রী শেখ হাসিনা সরকারের সহযোগিতায় এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। নাসিরনগরের মানুষ বার বার নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এ এলাকার মানুষ জানান দিয়েছেন যে তারা উন্নয়ন চান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এ অঞ্চলের ভোটাররা আবারও আগামী ১৩ মার্চ নৌকায় ভোট দিয়ে আমাদের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।

নাসিরনগর উপ-নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারনা
অন্যদিকে প্রচার কাজে অংশ নেওয়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এই নির্বাচন সরকার এবং নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ। কারণ, এই উপ-নির্বাচনের ওপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদের নির্বাচন কেমন হবে। যদি এই উপ-নির্বাচনে কারচুপি করা হয় তাহলে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা আমাদের কাছে স্পস্ট হয়ে যাবে। জাতীয় পার্টির ভবিষৎ রাজনীতি কেমন হবে, তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।
নির্বাচন সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবার হোসেন বলেন, ‘নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।’

আরও পড়ুন: সেন্টমার্টিনে ৫ লাখ ইয়াবা উদ্ধার




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম