কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ০৫:২৫আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৫:৩২
image

নিহত কলেজছাত্র ইমন

কুমিল্লার দাউদকান্দি ও নাঙ্গলকোট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ গোমতা স্কুলের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে চালকসহ দুইজন নিহত হয়।

কুমিল্লা বুড়িচং উপজেলার এতবারপুর ভূইয়া বাড়ীর বিশিষ্ট শিল্পপতি ফরিদ ভূইয়ার ছেলে মোঃ নাছির উদ্দিন ইমন (২০) এবং তার প্রাইভেটকারের চালক কংশনগর কামলা বাড়ীর হরমুজ মিয়ার পুত্র মোঃ রনি (২৩)। নাছির উদ্দিন ইমন দুবাই থেকে বাড়ি ফেরা অবস্থায় দুর্ঘটনার শিকার হন। সেই কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র ।

কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র হাজারী জানান, পাইভেটকারের চাকা ফাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টরের সাথে সংঘর্ষে সিএনজি অটো রিকশার চালক নিহত
হয়েছেন। শনিবার উপজেলার নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের বদরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত চালক শাহাদাত হোসেন (২২) উপজেলার মৌকারা ইউনিয়নের পরকরা গ্রামের মো. শাহজাহানের ছেলে।

নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানায়, ঢালুয়া ইউপির বদরপুর নামক স্থানে মাটি বহনকারী ট্রাক্টরের সাথে বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির চালক শাহাদাত হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় যাত্রী কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম