‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে’

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ০৮:১৪আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৮:১৫

বিজয়ী দলের হাতে কাপ তুলে দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।

বিগত সরকারের আমলে দেশে কোনও উন্নয়ন হয়নি।  তারা শুধু ভোট নিয়ে গেছে, কোনও উন্নয়ন করেনি।

শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা জি. কে স্পোর্টিং ক্লাবের আয়োজনে  ‘জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্নামেন্ট’ এর  চূড়ান্ত প্রতিযোগিতার (ফাইনাল) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশ সব ক্ষেত্রে উন্নয়ন করেছে।  সামাজিক উন্নয়নের পাশাপাশি সরকার মানসিক উন্নয়নের জন্যে বিনোদনের দিকেও বেশ গুরুত্ব দিয়েছে।’

বিনোদনের জন্যে খেলাধুলার কোনও বিকল্প নেই।  সরকার এখন প্রতিটি জেলায় নতুন নতুন স্টেডিয়াম বানাচ্ছে।  প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম বানাচ্ছে। ’ দেশে এখন আন্তর্জাতিক মানের খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে।  অর্থাৎ সর্বক্ষেত্রে দেশ এখন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জি. কে স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. বদর উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা আওয়ামী  লীগের সদস্য মো. শামছুল হক, সাটুরিয়া উপজেলা আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক এবং জি. কে স্পোর্টিং কাবের ক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানাসহ অনেকেই। 

‘জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্নামেন্ট’ -এ  মানিকগঞ্জ খোকন একাডেমিকে ১ -০ গোলে হারিয়ে পাবনা আছাদুল ফুটবল একাদশ জয় লাভ করে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম