হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আলী হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মঈন উদ্দিন গাজা উদ্ধারের বিষয়টি দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেন।








