সুন্দরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জাপার

গাইবান্ধা প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ২২:৪১আপডেট : ১১ মার্চ ২০১৮, ২২:৫১

সংবাদ সম্মেলনে কথা বলছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (ছবি- প্রতিনিধি)

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে আমিই জয়ী হবো।’

রবিবার (১১ মার্চ) বেলা ২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বিগত উপ-নির্বাচনে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে জাতীয় পার্টির জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। এবারের নির্বাচনেও জাতীয় পার্টির নিশ্চিত জয় বুঝতে পেরে আমার দলের নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

তিনি আরও দাবি করেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী একের পর এক আচরণবিধি অমান্য করছেন। ইতোমধ্যে আমার পক্ষে প্রচারণার সময় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া, আমার অফিস ভাঙচুর, আমার ওপর চেয়ার ছুড়ে মারা, আমার কর্মী-সমর্থকের ওপর হামলা, আমি ও আমার নেতাকর্মীকে ধাওয়া করাসহ বেশ কিছু ঘটনা ঘটেছে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনে অভিযোগ জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।’

তিনি বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, দেশের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন সুন্দরগঞ্জে ঢুকছে। বহিরাগতরা চরাঞ্চলের ৬ ইউনিয়নে অবস্থান করছে। ভোটের দিন তারা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারবে।’

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তবে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি এবার বিপুল ভোটে জয়লাভ করবে।’

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলার সহ-সভাপতি আনছার আলী সর্দার, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মণ্ডল, জাতীয় পার্টির নেতা আবদুল আউয়াল ছাড়াও সুন্দরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম