নরসিংদীতে পুলিশের পিস্তল চুরি, এসআই বরখাস্ত

নরসিংদী প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ২৩:১৬আপডেট : ১১ মার্চ ২০১৮, ২৩:২২

পিস্তল (ফাইল ছবি)

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবিরের ভাড়া বাসা থেকে তার পিস্তল চুরি হয়েছে। এ ঘটনায় রবিবার (১১ মার্চ) বিকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

ওসি মো. সৈয়দুজ্জামান জানান, দুপুরে শহরের সাটিরপাড়ার ভাড়া বাসা থেকে ১০ রাউন্ড গুলিসহ নাইন এমএম পিস্তল চুরির ঘটনায় বিকালে আলমগীর কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে দায়িত্বে অবহেলার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসআই আলমগীর কবির জানান, শনিবার রাতে বাসায় ফিরে নিজ বাসার স্টিলের ফাইল কেবিনেটের ড্রয়ারে পিস্তলটি তালাবদ্ধ করে রাখেন তিনি। আজ (রবিবার) সকালে তিনি ভুলে পিস্তল সঙ্গে না নিয়ে থানায় ডিউটিতে আসেন। পরে বেলা ৩টার দিকে বাসায় ফিরে দেখেন, কে বা কারা তার বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পিস্তলটি নিয়ে গেছে। একইসঙ্গে ড্রয়ারে ১৭ হাজার টাকাও চুরি গেছে তার। পরে বিকালে নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন তিনি।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মোজাফফর হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, আজ সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে। পিস্তলটি উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক