চাঁদপুরে বাজারে আগুন, পুড়ে গেছে ২৫ দোকান

চাঁদপুর প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১১:৫৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ১২:৩৮

চাঁদপুরের বাজারে আগুন

চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি দোকানের বিদ্যুৎ লাইনের সংযোগস্থল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পালবাজারের ব্যবসায়ী রিয়াদ ফেরদৌস জানান, যে দোকানগুলোতে আগুন লেগেছে সেসব দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

চাঁদপুরের পালবাজারে আগুন

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ফারুক হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চারভাগে বিভক্ত হয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন কীভাবে শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পালবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সামছুল হক পাটওয়ারী জানান, শুনেছি বাজারের মুরগির দোকানের একপাশ থেকে আগুন  লেগেছে।

চাঁদপুর নতুনবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, ভোরে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সঙ্গে পুরানবাজার স্টেশন ইউনিটও যোগ দেয়। দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পুরোপুরি এবং আংশিকভাবে অন্তত ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম