মুন্সীগন্জে ৪ অপহরণকারী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ০০:৪৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০০:৪৫

পুলিশের হাতে আটক ৪ অপহরণকারী

মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে ৪ অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদর থানা অপহরণকারীদের আটক করে। এসময় অপহৃত গোপাল মণ্ডলকে উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- আব্দুল রব (৩৫), আমির হোসেন (৪০), সুমন মিয়া (২২) ও মঞ্জিল (৩৫)।

এ ব্যাপারে এসআই ইলিয়াস জানান, বুধবার ভোরে বরিশাল থেকে ঢাকাগামী এক লঞ্চ থেকে গোপাল মণ্ডল নামে এক যাত্রীকে নামিয়ে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। এরপর সেখানে মঞ্জিল নামের এক ব্যক্তির রান্নাঘরে তালাবদ্ধ করে রাখে এবং পঞ্চাশ হাজার টাকা দাবি করে গোপাল মণ্ডলের বাড়িতে ফোন দেয়। পরবর্তীতে গোপাল মণ্ডলের পরিবার ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে যোগাযোগ করে। পুলিশ হেড কোয়ার্টার মুন্সীগঞ্জ সদর থানাকে বিষয়টি অবগত করে। 

এরপর এএসআই তানিয়া অপহৃত ব্যক্তির বোন সেজে অপহরণকারীদের ফোন দেয়। অপহরণকারীরা তানিয়াকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মুন্সীগঞ্জ রেস্তোরাঁয় আসতে বলে। তানিয়া সেখানে যাওয়ার পর টাকা গণনার একপর্যায়ে পুলিশের টিম তাদের ঘেরাও করে এবং তিন অপহরণকারীকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও একজনকে আটক করা হয়। এসময় অপহরণকারী মঞ্জিলের বাড়ির রান্নাঘর থেকে গোপাল চন্দ্র মণ্ডলকে উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, লঞ্চ যাত্রী অপহরণের বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং রয়েছে। পুলিশ সুপার মহোদয় বিস্তারিত জানাবেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম