দেশের ১২৫ জঙ্গি সংগঠনের গডফাদার তারেক রহমান: হানিফ

চাঁদপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৭:১৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৩০

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি)

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন-এর বরাত দিয়ে বাংলাদেশে ১২৫টি ছোট ছোট জঙ্গি সংগঠন রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি আরও বলেছেন, ‘ছোট ছোট জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়েছিল ২০০১-২০০৬ সালের মধ্যে। সিএনএন বলছে, এসব জঙ্গি সংগঠনের গডফাদার তারেক রহমান।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ সভায় তিনি এ দাবি করেন। আগামী ১ এপ্রিল চাঁদপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ওই বিশেষ সভা হয়।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘দিন কয়েক আগে জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। অনেকের ধারণা, লন্ডনে বসে এ হামলার পেছনে কলকাঠি নেড়েছেন তারেক জিয়া।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে বসে নতুন ষড়যন্ত্র করছেন তারেক রহমান। এর লক্ষ্য, দেশকে অস্থীতিশীল করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে রুখে দেওয়া।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত জঙ্গিদের মাধ্যমে দেশকে অস্থীতিশীল করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।’ তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। আর খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করেন, এজন্য তিনি জেলে গিয়েছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দেওয়া ছাড়া বিএনপি কখনোই জনগণের কল্যাণে আসেনি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন– দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা।

সভার প্রধান অতিথি মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু চাঁদপুরে দুই বার এসেছিলেন। তাই আমরা সবসময় কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধুকে স্মরণ করি। আগামী ১ এপ্রিল বঙ্গবন্ধু কন্যা চাঁদপুরে আসবেন। তার আগমন ও সমাবেশে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমরা বজার রাখবো।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম