সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

সিলেট প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ২৩:৩৬আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২৩:৪৪

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর (ছবি- সংগৃহীত)

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, দর্শনার্থীদের চলাফেরায় পুলিশ বিশেষ নজরদারি রাখছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জঙ্গি রয়েছে— গোয়েন্দাদের কাছে এমন তথ্য পেয়ে বিমানবন্দরে বিপুল পরিমাণ পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা জড়ো হন। এরপর তারা যাত্রী তল্লাশিসহ বাংলাদেশ এয়ারলাইন্সের ওই বিমানের মালামাল পরীক্ষা করে দেখেন। তবে সন্দেহজনক কিছু না পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন থেকে আসা ওই বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোশারফ হোসেন জানান, সবসময় ওসমানী বিমানবন্দর এলাকায় পুলিশের নিরাপত্তা থাকে। সম্প্রতি জাফর ইকবালের ওপর হামলা, নেপালে বিমান দুর্ঘটনাসহ নানা বিষয় মাথায় রেখে সম্প্রতি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ওসমানী বিমানবন্দরে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে গোয়েন্দা সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটে জঙ্গি আছে। এতে লন্ডন থেকে আসা ওই বিমান অবতরণের আগেই বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। বিমানসহ যাত্রী ও তাদের ব্যাগে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে কিছু পাওয়া যায়নি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম