হাসানাত আব্দুল্লাহকে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা

বরিশাল প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ২২:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২২:২৪

সোনার নৌকা-সংবলিত ক্রেস্ট দিয়ে সংবর্ধনা (ছবি- প্রতিনিধি)

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাওয়ায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহকে তিন লাখ টাকা মূল্যের সোনার নৌকা-সংবলিত ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা জানানো হয়।

শুক্রবার দুপুরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হন হাসানাত আব্দুল্লাহ। এর আগেই সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষ হত্যা করেছে, দুর্নীতি করেছে। তাদের সময়ে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছিল।। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্যাতিত হয়েছিলেন। সে সময় গৌরনদী-আগৈলঝাড়া থেকে আওয়ামী লীগের ৫০ হাজার নেতাকর্মী এলাকা ছেড়ে পাশের কোটালীপাড়ার রামশীলে আশ্রয় নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী এসএম কিবরিয়া গুলিবিদ্ধ হন। ওই সময় তাকে চিকিৎসার জন্য ঢাকা আনার জন্য সরকারি হেলিকপ্টার চাওয়া হয়, কিন্তু পাওয়া যায়নি। অথচ জঙ্গি বাংলা ভাই অসুস্থ হলে তাকে সরকারি হেলিকপ্টারে ঢাকায় আনে বিএনপি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মুর্তুজা খান, পৌর মেয়র মো. হারিছুর রহমান, আগৈলঝাড়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রইচ সেরনিয়াবাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া প্রমুখ।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ্।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম