বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘের ঘোষণা সবচেয়ে বড় উপহার: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:৫৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধাঞ্চলি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর জন্মদিনে এই ঘোষণা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উপহার।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

পুরস্কার তুলে দিচ্ছেন মেয়র আইভী মেয়র আইভী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেধার কারণেই বাংলাদেশ পকিস্তান থেকে মুক্ত হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের শিশুরাই দেশকে আগামীর অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবে। কোনও অশুভ শক্তি ক্ষমতায় এসে যেন দেশকে পিছিয়ে নিতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আরও এগিয়ে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামুল হক, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, কাউন্সিলর কবির হুসাইনসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

পরে মেয়র বিজয়ীদের শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে মেয়র আইভী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর দুই নম্বর রেলগেট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শহর  যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম