অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন: অর্থমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ২০:০৫আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:৩৩

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আবুল মাল আবদুল মুহিত (ছবি- প্রতিনিধি)

নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (১৭ মার্চ) দুপুরে ভারতেশ্বরী হোমস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা জানান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ছবিসহ ভোটার আইডি কার্ড হওয়ায় এখন আর নির্বাচনে জালিয়াতি হবে না। তবে দুয়েক জায়গায় গুণ্ডা বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল করার আশঙ্কা রয়েছে। সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের উন্নয়শীল দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে চলতি মাসের ১৫ তারিখ আমরা একটি চিঠি পেয়েছি। ২০২৪ সাল পর্যন্ত তারা বাংলাদেশের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। আর আমরা এর মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় স্থান করে নেবো।’

এসময় উপস্থিত ছিলেন– অর্থমন্ত্রীর বোন অধ্যাপক ড. শাহলা খাতুন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন প্রমুখ।

এর আগে তিনি ভারতেশ্বরী হোমসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম