হোমিওপ্যাথিক শিক্ষক চিকিৎসক সমাবেশ

বগুড়া প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ০৭:৪৮আপডেট : ২০ মার্চ ২০১৮, ০৭:৫১

বগুড়া রাজশাহী বিভাগের সব হোমিও কলেজ ও চিকিৎসকদের আয়োজনে বগুড়ায় হোমিওপ্যাথিক শিক্ষক চিকিৎসক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এর আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. আশিষ শংকর নিয়োগী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সরকার মনোনীত চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দিলীপ কুমার রায়কে সংবর্ধনা দেওয়া হয়।

ডা. দিলীপ কুমার রায় বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার হোমিওপ্যাথির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে হোমিও কলেজ প্রতিষ্ঠা করে হোমিও চিকিৎসার প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সব শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রারর কাম সেক্রেটারি ডা. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন শেখ ইফতেখার উদ্দীন, কায়েম উদ্দিন, আনিসুর রহমান মিন্টু, আনিসুল হক, আশিষ কুমার রায়, ইমরুল কায়েস, ইসরাফিল হোসেন মুন্সি, আলহাজ খান আমজাদ হোসেন, ইমদাদুল হক, নজরুল ইসলাম সুমন প্রমুখ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম