আদালতে ফয়জুলের ভাই এনামুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সিলেট প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ১৬:৪৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৮:১৬

এনামুল হাসান (ফাইল ছবি)

জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুর রহমান ওরফে ফয়জুলের ভাই এনামুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) বেলা ৩টায় সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক হরিদাস কুমার এ জবানবন্দি নেন। মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, ৮ দিনের রিমান্ড শেষে আজ এনামুল হাসানকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, হামলার ঘটনার পর সে (এনামুল) কী কারণে সিলেট ছাড়ে এবং তার ভাই ফয়জুর মোবাইল ফোন ও ট্যাব কোন কাজে ব্যবহার করতো, এসব তথ্যও আদালতকে জানায় এনামুল।

এর আগে গত ১৩ মার্চ এনামুল হাসানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ মার্চ বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী ফয়জুল। হামলার পরপরই ফয়জুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। হামলার দিন রাতেই ফয়জুলদের বাড়ি থেকে তার মামা ফজলুর রহমানকে আটক করা হয়। এছাড়া, তাদের গ্রামের বাড়ি থেকে আটক করা হয় তার এক চাচাকে। এরপর গত ৪ মার্চ রাতে ফয়জুরের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন। এদিকে, গত ৮ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুলিশ গাজীপুর এলাকা থেকে এনামুলকে গ্রেফতার করে।

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম