মামার পরামর্শে সিলেট ত্যাগ করে ফয়জুলের ভাই এনামুল

তুহিনুল হক তুহিন, সিলেট
২০ মার্চ ২০১৮, ২১:০৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ২১:২০

এনামুল হাসান (ফাইল ছবি)

গত ৩ মার্চ বিকাল ৫টা ৪০ মিনিটে জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল। ঘটনার পর পরই এ খবর জেনে যান ফয়জুরের মামা ফজলুর রহমান। এরপর তিনি ফয়জুলের ভাই এনামুল হাসানকে ফোন দিয়ে পরিবারের বাকি সদস্যদের নিয়ে সিলেট ছাড়তে পরামর্শ দেন। মামা ফজলুর রহমানের এ পরামর্শে এনামুল পরিবারের সবাইকে নিয়ে সিএনজি অটোরিকশা করে সিলেটের জালালাবাদ থানাধীন শেখপাড়ার বাসা ছাড়েন।

মঙ্গলবার (২০ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক হরিদাস কুমারের কাছে দেওয়া জবানবন্দিতে এনামুল হাসান এসব তথ্য জানিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সিলেট আদালতের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাফর ইকবালের ওপর হামলার পর পরই ফজলুর রহমান ফোন করে ভাগ্নে এনামুলকে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। অন্যথায় এনামুল ও তার পরিবারের বাকি সদস্যদের পুলিশ ধরে নিয়ে যাবে বলে জানান। এসময় ফজলুর রহমান এনামুলকে আরও জানান, জাফর ইকবালের ওপর হামলার সময়ই ফয়জুল ধরা পড়েছে। তাকে শিক্ষার্থীরা মারধর করে বিশ্ববিদ্যালয়ে আটকে রেখেছে। আদালতে দেওয়া জবানবন্দিতে এনামুল এসব তথ্য জানিয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামা ফজলুর রহমানের কাছ থেকে খবর পাওয়ার পর ফয়জুলের মোবাইল, ট্যাব, মেমোরি কার্ডসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে সিলেট ছাড়ে এনামুল।

অমূল্য কুমার চৌধুরী জানান, জবানবন্দিতে ফয়জুল সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দিয়েছে এনামুল। এর মধ্যে ফয়জুল বাসায় বসে কী করত, সেসব তথ্যও রয়েছে।

এদিকে, হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফয়জুলের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও ভাই এনামুল হাসানকে সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ গ্রেফতার দেখিয়েছে বলেও জানান তিনি।

গত ৩ মার্চ পুলিশের একটি দল শেখপাড়ায় অভিযান চালিয়ে প্রথমে ফয়জুলের মামা ফজুলর রহমানকে গ্রেফতার করে। এরপর তাকে প্রায় ৯ দিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল।

গত ৪ মার্চ রাতে ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন। আর গত ৮ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুলিশ গাজীপুর এলাকা থেকে এনামুলকে আটক করে।

গত ১১ মার্চ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের আদালতে ফয়জুরের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। শুনানি শেষে আদালতে বিচারক মিনারা বেগমের  দুই দিন, বাবা মাওলানা আতিকুর রহমানের পাঁচ দিন এবং মামা ফজুলর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ১৫ মার্চ আদালতে দেওয়া জবানবন্দিতে ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান জানান, গত ৩-৪ বছর থেকে ফয়জুলের ধর্মপালনে বেশ পরিবর্তন আসে। সুন্নি হওয়ার পরও গত কয়েক বছরে সে লা মাযহাবি মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠে। তবে তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা তার (আতিকুর রহমান) জানা নেই।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম