ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ৬, আহত ৭

সাতক্ষীরা প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ২১:৪৫আপডেট : ২১ মার্চ ২০১৮, ০১:১৬

নিহতদের লাশ দেখে কাঁদছেন এক স্বজন

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাটকেলঘটার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ এ খবর নিশ্চিত করেন।

নিহতরা হলেন– কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২), তার মেয়ে মিম (৩) ও তার মা আকলিমা খাতুন। এছাড়া, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন নামে আরও তিন জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেনসহ আহত ৭ জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তালা উপজেলার পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয় জন নিহত ও সাত জন আহত হয়েছেন।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

সদর থানার ওসি মারুফ আহম্মেদ বলেন, ‘ছয় নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া, ৭ জন আহত হয়েছেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম