যশোরে বিএনপির ৯৭ নেতাকর্মী কারাগারে

যশোর প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ২৩:২৯আপডেট : ২০ মার্চ ২০১৮, ২৩:৩৫

কারাগার

যশোরে নাশকতার মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মার্চ) যশোরের জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রফিকুল ইসলাম পিটু এ খবর নিশ্চিত করেন।

৯৭ নেতাকর্মীর মধ্যে রয়েছেন– বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা সভাপতি ফারাজী মতিয়ার রহমান, শার্শা উপজেলার সভাপতি খায়রুজ্জামান মধু, চৌগাছা উপজেলা সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হাসান বাবুল প্রমুখ।

পিপি রফিকুল ইসলাম পিটু জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ১ ও ২ ফেব্রুয়ারি যশোরের ৯টি থানায় একযোগে ওই নেতাকর্মীদের নামে নাশকতার মামলা দেয় পুলিশ। পরে আসামিরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। আজ সেই সময় শেষ হলে বিএনপি নেতাকর্মীরা জোটবেধে আত্মসমর্পণ করেন আদালতে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম