কুষ্টিয়া চিনিকলের কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ২৩:৪৯আপডেট : ২১ মার্চ ২০১৮, ২৩:৫০

মামলা

কুষ্টিয়া চিনিকলের দুই কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ মার্চ) বিকালে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন– বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী আহসান সিদ্দিক (৫৯), কুষ্টিয়া চিনিকলের সাবেক মহা-ব্যবস্থাপক মাধব চন্দ্র মন্ডল (৫২), যন্ত্রপাতি সরবরাহকারী মডার্ন স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের মালিক আবুল কাশেম (৫৩) ও দিলীপ চন্দ্র সাহা (৪৮)।

কুষ্টিয়া সুগার মিলে যন্ত্রাংশ সরবরাহের কাজের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে সাত লাখ পাঁচ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

ওসি নাসির উদ্দিন জানান, বুধবার বিকালে দুদক কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম