সহায়হীন বৃদ্ধার দায়িত্ব নিলো স্থানীয় এনজিও

ফরিদপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ০৪:৫৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৪:৫৭

ফরিদপুর দুবেলা অন্নের জন্য আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না ফরিদপুরের নিঃসন্তান কুলসুম বেগমকে (৭০)। বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী আদর্শ গ্রামের এই বৃদ্ধাকে পরনের কাপড় ও অন্যান্য আনুষাঙ্গিকের জন্য হাত পাততে হবে না দ্বারে দ্বারে। এখন থেকে তার যাবতীয় প্রয়োজন মেটাবে স্থানীয় এনজিও সোস্যাল  ডেভেলপম্যান্ট সোসাইটি (এসডিসি)।

গত ২১ মার্চ কুলসুম বেগমের বাড়িতে গিয়ে তার হাতে নগদ ২ হাজার টাকা, পরনের কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দেন এনজিওটির দুই কর্মকর্তা।  এসডিসির উপ-পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম সোহাগ এবং এর দাতা প্রতিষ্ঠান পিকেএসপি-এর প্রবীণ বিষয়ক কর্মকর্তা প্রসেনজিৎ পাল সে সময় জানান শুধু একবার বা দু'বার নয় কুলসুম বেগম যতদিন বেচে থাকবেন ততদিনই প্রতি মাসে ভরণ-পোষণ বাবদ পাবেন নগদ  ৪ হাজার টাকা অথবা তার সমমূল্যের প্রয়োজনীয় সামগ্রী। চিকিৎসা সুবিধার জন্য তিনি সব সময়  এসডিসি-এর নিজস্ব চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।

এর আগে তিনি ছিলেন একই ইউনিয়নের রামদিয়া গ্রামের বাসিন্দা। ৪০ বছর আগে স্বামী মারা যাবার পর সম্পূর্ণ নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন তিনি। জীবনের এমন এক সংকটময়  মূহূর্তে তার প্রতি মমতার হাত বাড়িয়ে দেন রামদিয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ আক্কাস মোল্যা। তিনি কুলসুম বেগমকে নিজ বাড়িতে আশ্রয় দেন। সেই থেকে আক্কাসের অভাবের সংসারে অতিরিক্ত বোঝা হয়ে অনাহারে-অর্ধাহারে কোন রকমে দিন কাটাচ্ছিলেন কুলসুম বেগম। এই পরিস্থিতিতে তার পাশে দাড়ালো গরীব মানুষ নিয়ে কাজ করা সংগঠন এসডিসি।

স্থানীয় ইউ,পি সদস্য মোঃ ফারুক চৌধুরীর উপস্থিতিতে এ সেবা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবে সাধরণ সম্পাদক জাকির হোসেন, এসডিসি র কর্মচারী ও স্থানীয় গন্যমান্যরা।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম