দেশের উন্নয়নশীল স্বীকৃতি সহ্য হচ্ছে না বিএনপির: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৭:১০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৭:১৭

কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি)

পাকিস্তানের প্রেতাত্মারা দেশের অগ্রযাত্রা মানতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, এটা বিএনপির সহ্য হচ্ছে না। দলটির নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে, দেশের উন্নয়ন স্বীকৃতিতে তাদের গাত্রদাহ হচ্ছে। বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করছে, তখন বিএনপি নেতাকর্মীরা মনের কষ্ট থেকে যা খুশি তা বলছে।’

শুক্রবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘মওদুদ সাহেব কেবল আইনজীবী হিসেবেই প্রখ্যাত নন, একজন প্রতারক হিসেবেও তিনি পরিচিত। এক মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে তিনি বাড়ি দখল করেছিলেন। পরে আদালতের রায়ে তিনি সেই বাড়ি থেকে বিতারিত হন। এই ধরনের প্রতারকদের মুখ থেকে কেবল প্রতারণামূলক কথা-বার্তাই বের হয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বা বর্তমান সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। তথ্য প্রমাণের ভিত্তিতেই খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছেন।’

পরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বাশিপের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক