ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তি পূজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৪:১৭আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:২১

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে। দশভূজা দেবী বাসন্তি মায়ের পূজা উপলক্ষে আনন্দে মাতোয়ারা হিন্দু সম্প্রদায়ের সব বয়সী মানুষ। আজ শনিবার (২৪ মার্চ) বাসন্তী পূজার মহাসপ্তমী। সপ্তামীতে মন্দিরে মন্দিরে দেবীকে পঞ্চ উপাচার, ষোড়শ উপাচারসহ বিভিন্ন উপাচারে পূজা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তি পূজা বাসন্তি পূজার প্রথমদিনে মহাসপ্তমীর পূজা শেষে অনুষ্ঠিত হয় পুস্পাঞ্জলি। ভক্তরা মায়ের চরণে পুস্পাঞ্জলি প্রদানকালে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। আগামীকাল পূজার মহাষ্টমী। অষ্টমীতে দেবীকে নানা উপাচারে পূজা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার উদয়ন যুব সংঘ মন্দিরের পুরোহিত বিপ্লব চক্রবর্তী জানান, ত্রেতা যুগে রাবণকে বধ করার জন্য রাম শরৎকালে দেবী দুর্গাকে নানা উপাচারে পূজা করেছিলেন বলে তাকে বলা হয় শারদীয় দুর্গোৎসব। অন্যদিকে রাজা সুরথ রাজ্য ফিরে পাওয়ার আশায় বসন্তকালে দেবী দুর্গাকে নানা উপাচারে পূজা করেছিলেন। তাই এই পূজাকে বাসন্তি পূজা হিসেবে আখ্যায়িত করা হয়। আগামী মঙ্গলবার দশমীবিহীত পূজার মধ্যদিয়ে শেষ হবে বাসন্তী পূজার মূল আনষ্ঠানিকতা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম