নলকা সেতুর গার্ডারে ফাটল: ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ২৩:৪৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২৩:৫২

নলকা সেতুর গার্ডারে ফাটল

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজের পিলারের ওপরের গার্ডারে ফাটল ও ডেবে যাওয়ার কারণে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ব্রিজ ডিজাইন বিশেষজ্ঞরা এ ব্রিজের নিচের মাটি পরীক্ষা শেষে জরুরি সংস্কার কাজের পরামর্শ দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করে।

শুক্রবার (২৩ মার্চ) রাতে নলকা সেতুর গার্ডারে ফাটল দেখা দেয়। তাৎক্ষণিক সেতুর ঢাকামুখী লেনটি বন্ধ রেখে ফাটল ধরা গার্ডারের নিচে বালির বস্তা দিয়ে অস্থায়ীভাবে সাপোর্ট দেওয়া হয়।

সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে.এম জহুরুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকালে সেতুর গার্ডারে ফাটল দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সাপোর্ট দেওয়ার কথা বলা হয়। শনিবার (২৪ মার্চ) ঢাকা থেকে একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত গার্ডারের নিচে ভিমের ওপর লোহার পাইপ অথবা নতুন করে একটি পিলার তৈরি করে ভিমকে সাপোর্ট দেওয়ার পরামর্শ দেন তারা। এছাড়া, ওই ভিমের ওপর যেন কোনও লোড না পড়ে, এজন্য ওই স্থান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে নিষেধ করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম