গ্যাস সিলিন্ডার থেকেই ভালুকায় ভবনে বিস্ফোরণ, দাবি পুলিশের

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ১০:২৭আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১০:২৭

ময়মনসিংহ

রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকেই ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন। 

রবিবার (২৫ মার্চ) জয়িতা শিল্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এটি কোনও বোমা বিস্ফোরণের ঘটনা কিংবা জঙ্গি সংক্রান্ত ঘটনা নয়।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনায় নিহত তৌহিদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে চার তরুণ থাকতেন। তারা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সদ্য মাস্টার্স শেষ করে স্থানীয় একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করছিলেন। তাদের একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। 

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দের বিস্ফোরণে ভালুকার মাস্টারবাড়ি এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে ৬ তলা একটি ভবনের ৩য় তলার একটি কক্ষের পুরোটাই বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত তৌহিদের গ্রামের বাড়ি বগুড়ায়। দুর্ঘটনায় দগ্ধরা হলেন- সিরাজগঞ্জের শাহীন, নওগাঁর হাফিজ ও মাগুরার দীপ্ত সরকার। দগ্ধদের মধ্যে হাফিজ ও দীপ্ত সরকারকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তির পর ঢাকায় পাঠানো হয়েছে। এর আগেই শাহীনকে ভালুকা থেকেই ঢাকায় পাঠানো হয়। হতাহতরা কুয়েটের শেষ বর্ষের ছাত্র। ইন্টার্ণ করার জন্য হতাহতরা ভালুকা মাস্টারবাড়ি এলাকার একটি টেক্সটাইল মিলে যোগ দিয়েছিলেন। 

আরও খবর: ভালুকায় ভবনে বিস্ফোরণ: নিহত ১, আহত ৩ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম