ভালুকায় বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিককে আসামি করে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১০:০৩আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১০:০৬

ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালীকে  আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ মার্চ) দিবাগত রাতে  উপ- পরিদর্শক (এসআই) কাজল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিস্ফোরণের মাধ্যমে  একজনকে হত্যা ও তিন জনকে আহত করার অভিযোগ এনে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমি নিজেই তদন্ত করবো।  

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণে ভালুকার মাস্টারবাড়ি এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে ছয় তলা ভবনের ৩য় তলার একটি কক্ষের পুরোটাই বিধ্বস্ত হয়। এ ঘটনায়  একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহত তৌহিদের গ্রামের বাড়ি বগুড়ায়। দুর্ঘটনায় দগ্ধরা হলেন- সিরাজগঞ্জের শাহীন, নওগাঁর হাফিজ ও মাগুরার দীপ্ত সরকার। তাদেরকে ঢাকায় পাঠানো হয়। হতাহতরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সদ্য মাস্টার্স শেষ করে ভালুকা মাস্টারবাড়ি এলাকায় একটি টেক্সটাইল মিলে ইন্টার্নি করছিলেন। চলতি মাসেই তারা ৯ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া নেন।

আরও পড়ুন- ভালুকায় ভবনে বিস্ফোরণ: নিহত ১, আহত ৩

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম