ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১১:৪৫আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১১:৪৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ জেলা বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ মার্কেটের সামনে জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ করেই  পুলিশ এসে কোন কিছু না বলেই ধাওয়া করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সেতু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জালাল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে  এ ঘটনায় পরপরই গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নেতারা । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।

ওসি মো. নবীর হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিএনপি নেতকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম