গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ০১:২৫আপডেট : ২৭ মার্চ ২০১৮, ০৮:৩৩

গোপালগঞ্জ

গোপালগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এহসান আহমেদ রিয়াদ (১১) নামের এক ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ মার্চ) সকালে গোপালগঞ্জ শহরের কোট মসজিদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মো. রিয়াজুল ইসলাম মাদ্রাসা থেকে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মারধরে আহত শিক্ষার্থী এহসান আহমেদ রিয়াদ জানায়, সোমবার সকালে মাদ্রাসার সিঁড়ি দিয়ে নামার সময় তার সঙ্গে ধাক্কা লেগে অন্য এক ছাত্র পড়ে যায়। এতে ওই ছাত্র শিক্ষক রিয়াজুল ইসলামের কাছে নালিশ করে। পরে শিক্ষক রিয়াজুল ইসলাম বেত দিয়ে তাকে বেদম প্রহার করেন। এ সময় তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বেদম মারধরের একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে এহসানের বাবা খবর পেয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসেন। আহত ওই ছাত্র মাদ্রাসার কেরাত বিভাগের ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী