এক লাখ পিস ইয়াবাসহ দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০১৮, ১১:৫৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১১:৫৭

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর এ কে খান এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ  সহোদর ভাইকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা । মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- মো. মোবারক (৩৬) ও মো. সালমান (২৩)। তারা দু’জন কক্সবাজার জেলার বাসিন্দা।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে মোবারক ও সালমান সেগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল। তারা এ কে খান এলাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে। পরে আমরা ওই বাস থেকে তাদের আটক করি।’

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম