‘যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএস প্রয়োজন নেই’ (ভিডিও)

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ০৩:৫৪আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৬:৫২

বাহুবলে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভা

যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএস-এর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। তিনি বলেছেন, ‘যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএস-এর প্রয়োজন নেই। জামায়াত-শিবিরের কাছে আইএস-ও ফেল করেছে। জামায়াত-শিবির কতটা ভয়ঙ্কর তা কেউ জানে না। একাত্তরে গণহত্যার সময় জামায়াত-শিবির যে নির্যাতন করেছে, তা বলা কঠিন। জামায়াত-শিবির একটি নিকৃষ্ট দল হিসেবে কাজ করছে।’

বুধবার (২৮ মার্চ) বিকালে হবিগঞ্জের বাহুবলে আয়োজিত ‘সিলেটে বঙ্গবন্ধু’ গ্রন্থের লেখক আব্দুল্লাহর নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, মরহুম দেওয়ান ফরিদ গাজীর ছেলে শাহ নেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।সংবর্ধনা সভায় সৈয়দ আব্দুল্লাহকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম