সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মার্চ ২০১৮, ০৬:৪৬আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৭:২৭

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে আলী রেমা (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মার্চ) দুপুরে ওই এলাকার মাদাম বিবির হাটস্থ খাজা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলাব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

নিহত আলী রেমা নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কচুপাড়া এলাকার ফজলু রংদীর ছেলে। তিনি ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কাজ করতেন।

এএসআই শিলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি স্ক্র্যাপ জাহাজের গ্যাসের পাইপ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে আলী রেমা ঘটনাস্থলে মারা যান। সীতাকুণ্ড থানার পুলিশ তার লাশ উদ্ধার করে দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল মর্গে পাঠায়।’ আগুনে পুড়ে তার পুরো শরীর কয়লা  হয়ে যায় বলে তিনি জানান।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম