চাটমোহরে ভাতিজার হাতড়ির আঘাতে চাচার মৃত্যু

পাবনা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১৬:২৫আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:২৭

পাবনা পাবনার চাটমোহরের গুনাইগাছায় পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা মকবুল হোসেন (৫২) নিহত হয়েছেন। পুলিশ নিহতের তিন ভাতিজা শহিদুলকে আটক করেছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, নিহত মকবুল হোসেনের সঙ্গে তার ভাই আবুল হোসেনের র্দীঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আবুল হোসেনের ছেলে শহিদুল হাতুড়ি দিয়ে চাচা মকবুল হোসেনের মাথায় আঘাত করে। স্বজনেরা মকবুল হোসেনকে  উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ আবুল হোসেনের তিন ছেলে শহিদুল ইসলাম (২৬), আমিন উদ্দিন (৩৫) ও সোহেল রানা (১৮) কে আটক করেছে।মামলার প্রক্রিয়া চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম