গাইবান্ধায় ঝড়-শিলা বৃষ্টিতে ৫২০ হেক্টর জমির ফসলের ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ০৫:৩৯আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ০৫:৪২

গাইবান্ধা জেলা শুক্রবার (৩০ মার্চ )বিকেলে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় প্রায় চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত  এবং ৫২০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
শনিবার বিকালে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতির এতথ্য জানা গেছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড় ও শিলা বৃষ্টিতে  পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, সদর, সাদুল্যাপুর ও ফুলছড়ি উপজেলার আংশিক এলাকাতেও ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, এ জেলার চার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৩৯০টি কাঁচা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, আংশিক ক্ষতি হয়েছে আরও  তিন হাজার ৪৩০টি ঘর। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে দেড় লাখ টাকা, ৫০ বান্ডিল টিন বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া, প্রত্যেককে ১০ কজি করে  মোট  ৩৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ.ক.ম রুহুল আমিন জানান,ঝড়ে জেলার সাতটি ইউনিয়নের ৫২০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।  এরমধ্যে  বোরো ধান, ভুট্টা ও শাক-সবজিসহ অনান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম