আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামি উধাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ এপ্রিল ২০১৮, ২৩:২৯আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২৩:৪৫

চট্টগ্রাম চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে। সোমবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা আদালত এলাকা থেকে ওই আসামি পালিয়ে যান। পুলিশ পরিদর্শক (আদালত) এইচ এম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।
পলাতক আসামির নাম রশিদ মামুন (২২)। তাকে রবিবার (১ এপ্রিল) একনলা বন্দুকসহ গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাজতখানা থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিদের গাড়িতে তোলা হচ্ছি। এ সময় রশিদ মামুন পালিয়ে যায়। কীভাবে সে পালিয়ে গেলো, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কর্তব্য পালনে গাফলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পালানোর সময় আসামি মামুনের হাতে হ্যান্ডকাফ পরানো ছিল না বলেও জানান মশিউর রহমান। তিনি আরও বলেন, গ্রেফতারের পর অস্ত্র মামলার আসামি মামুনকে আজ (সোমবার) আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী তাকে অন্য আসামিদের সঙ্গে কারাগারে নেওয়া হচ্ছিল।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম